বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় অজ্ঞাত একটি কোচ যাত্রীবাহী মিশুককে পিছন থেকে ধাক্কা দিলে মিশুকের যাত্রী মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন।
মিশুকের অপর দুই যাত্রী ও চালক আহত হন| নিহত যাত্রী গৃহবধূ নাম নীলা বেগম (২৫)| তবে তার ৩ বছরের নিহত ছেলের নাম জানা যায়নি| নীলা কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী| দুর্ঘটনায় মিশুকযাত্রী বিপ্লবও আহত হয়েছেন| অপর আহতদের নাম জানা যায়নি| তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে|
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন জানান, ঘটনার সময় ঢাকা অভিমুখে দ্রুতগতিতে যাওয়া একটি অজ্ঞাত কোচ পিছন থেকে মিশুককে চাপা দেয়| মিশুকটি যাত্রীদের নিয়ে কামারখন্দের দিকে যাচ্ছিল| বর্তমানে নিহত নীলা ও তার শিশু সন্তানের মরদেহ হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে| ঘাতক কোচটির অনুসন্ধান করছে পুলিশ|