২৯ জুন, ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দে হাতিয়া কন্ঠের অনলাইন সংস্করণে "হাতিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ভুয়া সনদ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ" শীর্ষক সংবাদটির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়।

প্রকাশিত সংবাদটি  মিথ্যে বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমাকে সামাজিক ও প্রাতিষ্ঠানিক ভাবে  হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে মিথ্যে তথ্য দিয়ে উক্ত সংবাদ প্রকাশ করা হয়। আমি দীর্ঘদিন যাবৎ সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছি। তাই আমি প্রকাশিত সংবাদের তীব্র  প্রতিবাদ জানাচ্ছি। 

মোহাম্মদ জিল্লুর রহমান 
বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।