১৭ জুন, ২০২৬

উল্লাপাড়ায় মাথা থেঁতলানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার

উল্লাপাড়ায় মাথা থেঁতলানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় পাবনাগামী মহাসড়কের ওভারপাসের পাশে পরিত্যক্ত একটি বাড়ির ভিটা থেকে মাথা থেঁতলানো এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে| বুধবার দুপুরে সলঙ্গা থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে| তবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি| অজ্ঞাত এই ব্যক্তির আনুমানিক বয়স হবে ৪০ থেকে ৪৫ বছর|

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম আলী জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে|

মরদেহের মাথা থেঁতলানো| ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি মাথায় আঘাত করে হত্যার পর মরদেহ এখানে ফেলে রেখে যায়| প্রাথমিকভাবে এর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ| মরদেহের ময়নাতদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে|