নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এম জে এ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় বাছাইয়ের ফলাফল ঘোষণা এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ জুন) উপজেলার ঐতিহ্যবাহী লালোর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) জনাব আসমা শাহীন।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি আব্দুল মতিন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাকীবিল্লাহ রশীদী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লালোর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, ম্যানেজিং কমিটির সভাপতি, স্থানীয় ক্রীড়ানুরাগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বাছাইকৃত খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং সুস্থ সংস্কৃতির বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।