রঙচটা দেয়ালজুড়ে সারি সারি জানালা।একটি জানালার কপাট ঘেঁষে দাঁড়িয়ে থাকা সুপারি গাছ দুটোর ভাঁজে ভাঁজে লুকানো উচ্ছ্বাসের অন্ত ছিলনা। একটি সুপারি গাছের অবস্থান ছিলো জানালার মাঝ বরাবার।
একারণে জানালার ভেতর বাহিরে দেখতে বেশ বেগ পেতে হতো। তবুও এপাশ ওপাশ থেকে চোখাচোখি হতো ঝাপসা।
হঠাৎ বয়ে যাওয়া মৃদু হাওয়ায় সুপারি গাছে আছড়ে পড়লো থোকা থোকা শ্যাওলা। কোথায় যেন হাড়িয়ে গেল ভাঁজে লুকানো সেই উচ্ছ্বাস।
এখনো জানালাটি আছে। তবে নেই সেই সুপারি গাছ দুটো। প্রভাবশালী মহলের লালসার বলি গাছ দুটো তো অনেক আগেই কাটা পড়েছে। জানালাটিও বেশ খোলা মেলা হয়েছে।
তবে জানালার ওপাশজুড়ে ঘুঁটঘুঁটে অন্ধোকার। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও ওই জানালায় আর ঝাপসা অবয়বও চোখে পড়ে না।