৮ মে, ২০২৬

গুরুদাসপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক রনি

গুরুদাসপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক রনি

নাটোরের গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল হক জিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান রনি।

শুক্রবার (৮ মে, ২০২৬) স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রীবার্ষিক সম্মেলনে উপজেলার বীর মুক্তিযোদ্ধার সান্তানরা উপস্থিত ছিলেন। মেয়াদোত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে উপস্থিত সদস্যদের কন্ঠভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আগামী এক মাসের মধ্যে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কিমিটি উপহার দেবে নবগঠিত এই কমিটি।

কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য:
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখা এবং তাদের সন্তানদের অধিকার আদায়ে এই কমিটি কাজ করে যাবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তারা বদ্ধপরিকর।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা আশা প্রকাশ করেন যে, জিয়া ও রনির নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হবে এবং জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবে।