৩ মে, ২০২৬

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল ও উপকরণ বিতরণ

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল ও উপকরণ বিতরণ

দিনাজপুরের বিরলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাগল, গো-খাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রবিবার (০৩ মে) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আখতারুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিমরান মোহাম্মদ সায়েক

উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ

উপজেলা বিএনপির সহ-সভাপতি ফিরোজ হোসেন

৫নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন

পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা ও উপজেলা তাঁতি দলের আহ্বায়ক লুৎফর রহমান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম জানান, অত্র প্রকল্পের আওতায় উপজেলার মোট ৫৬ জন সুফলভোগীর মাঝে ১১২টি ছাগল বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিটি পরিবারের জন্য ৫০ কেজি করে গো-খাদ্য এবং প্রয়োজনীয় অন্যান্য উপকরণ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, "ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার ও প্রশাসন অত্যন্ত আন্তরিক। এই ছাগল পালনের মাধ্যমে স্থানীয় পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।"