৩ মে, ২০২৬

বিরলে অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির আওতায় নোনাখাড়ি পুনঃ খনন কাজের উদ্বোধন

বিরলে অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির আওতায় নোনাখাড়ি পুনঃ খনন কাজের উদ্বোধন

দিনাজপুরের বিরলে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় নোনাখাড়ি নদী পুনঃ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিরল-এর বাস্তবায়নে পাকুড়া স্থলবন্দর হতে উত্তরে বোচাগঞ্জ সীমানা পর্যন্ত এই খনন কাজ পরিচালিত হবে।

রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৪ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, "অত্র অঞ্চলের কৃষির উন্নয়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এই পুনঃ খনন কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে স্থানীয় অতিদরিদ্র মানুষ সুফল পাবেন।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকি ও ফিরোজ হোসেন, ভাণ্ডারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, রুস্তম আলী ও জাহিদ হাসান বুলেট এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন নোনাখাড়ির নাব্যতা ফিরে আসবে, তেমনি গ্রামীণ শ্রমজীবী মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।