নাটোরের বড়াইগ্রামে স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর নৈরাজ্য, অপপ্রচার, আগুন সন্ত্রাসের প্রতিবাদে বুধবার বিকেল ৫টায় উপজেলার বনপাড়া পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে পৌর চত্বরে বনপাড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি কেএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, মিজান রহমান মিজান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সভাপতি আতাউর রহমান আতা, বড়াইগ্রাম উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক রায়হান, বড়াইগ্রাম উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস, বড়াইগ্রাম উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সরদার, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সহ আ’লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।