১২ জুলাই, ২০২৩

সরকারের পদত্যাগের একদফা দাবিতে ১৮ জুলাই বিএনপির পদযাত্রা

সরকারের পদত্যাগের একদফা দাবিতে ১৮ জুলাই বিএনপির পদযাত্রা

এক দফা দাবি নিয়ে ১৮ জুলাই থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে পদযাত্রা করবে বিএনপি। মূলত সরকারের পদত্যাগ সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিস্ঠা ও খালেদা জিয়ারসহ সব রাজবন্দির মুক্তির দাবি নিয়ে বিএনপির এই পদযাত্রা।

বিএনপির সমাবেশ |-ছবি সংগৃহিত


আজ বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের ১ দফা যৌথ ঘোষনার সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।