২১ এপ্রিল, ২০২৬

দুধেল গাভী হারিয়ে বিলাপ করছেন রমজান আলী

দুধেল গাভী হারিয়ে বিলাপ করছেন রমজান আলী

রমজান আলীর গোয়ালঘরে বাঁধা ছিল তিনটি দুধেল গাভী, একটি এঁরে ও দুটি বাছুর। সোমবার দিবাগত রাত ২টার দিকে ৬টি গরুই চুরি হয়েছে। চুরি হওয়া গাভীর দুধ বিক্রি করেই সংসারের খরচ চলত এই কৃষকের।

দুধেল গাভী হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন বৃদ্ধ রমজান আলী ও তার স্ত্রী শকিমন নেছা। কৃষক রমজান আলীর বাড়ি গুরুদাসপুর পৌর শহরের আনন্দ নগর মহল্লায়। মঙ্গলবার সকালে গরু চরুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ভিড় জমান রমজান আলীর বাড়িতে।

সকালে রমজান আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, গরুর শোকে বিলাপ করে কাঁদছেন তিনি। আশেপাশের মানুষ শান্তনা দেওয়ার চেষ্টা করছেন। এ সময় পুলিশও ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছিল। বৃদ্ধ রমজান আলী বলেন, তাদের এক বাড়ির ঘোয়ালঘরেই নিজের দুটি ও বড় ছেলে আজিজলের একটি দুধেল গাভী এবং দুটি বাছুর ছিল। এছাড়া কুরবানির জন্য পালন করা মোঝো ছেলে আলামিনের একটি এঁরে গরু ছিল। সকালে উঠে দেখেন গোয়ালঘর ফাঁকা পড়ে আছে।

তিনি আক্ষেপ করে বলেন, অন্তত চার লাখ টাকা মূল্যের দুটি গাভীর দুধ বিক্রি করে অন্তত ১০ লিটার দুধ পেতেন। দুধ বিক্রির টাকাতেই সংসারের খরচ চলে যেত। নিজের গাভী দুটি তো হারিয়েছেই ছেলেরও একটি দুধেল গাভী চুরি হয়েছে। গাভী হারিয়ে তিনি নিঃশ্ব হয়ে পড়েছেন।

রমজান আলীর পরিবার সূত্রে জানাগেছে, রমজান আলীর এক গোয়ালেই ওই ৬টি গরু রাখা হতো। রাতে রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সোমবার দিবাগত গভীর রাতে চোরচক্র ৬টি গরু চুরি করে পালিয়ে যান।

ভুক্তভোগী আলামিন জানান, সোমবার তিনি বাড়িতে ছিলেন না। ভোরে বাড়িতে তেকে ফোন করে জানানো হয় ৬টি গরুই চুরি হয়েছে। খবর পেয়ে তিনি ভেঙে পড়েছেন। ১০ লাখ টাকা মূল্যের গরু হারিয়ে তারা পরিবার ধরেই ক্ষতির মুখে পড়েছেন। গরু উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ হস্তক্ষেপ দাবি তার।

আনন্দ নগর সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজেরর নৈশ্য প্রহরী রবিন জানান, একটি ট্রাকে গরুগুলো তোলা হয়। তিনি গেটের বাইরে বের হওয়ার আগেই গরুবহনকারী ট্রাক নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে তিনি রমজান আলীর বাড়ির লোকজনকে বিষয়টি অবগত করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে রমজান আলীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। হারানো গরু উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।