১০ জুলাই, ২০২৩

ইসলামী ব্যাংকের মালিকানা থেকে সরে গেল তিন প্রতিষ্ঠান

ইসলামী ব্যাংকের মালিকানা থেকে সরে গেল তিনটি প্রতিষ্ঠান। মূলত ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে দিয়েছেন তিন কেোপরেট পরিচালক।

প্রতিষ্ঠানগুলো হলো- আরমাডা স্পিনিং মিলস লিমিটেড, কিংসওয়ে এন্ডেভরস লিমিটেড এবং ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস লিমিটেড।

এই তিনটি প্রতিষ্ঠান ব্যাংকটির পর্ষদের মনোনীত পরিচালকদেরও প্রত্যাহার করে নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।

এরআগে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তার কাছে থাকা ব্যাংকটির পুরো ৩ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৯৫৬ টি শেয়ার বিক্রি করে দেয়। 

গত ৩১ মে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আইসিবি পরিচালক প্রত্যাহারের বিষয়টি অনুমোদন পায়।

সূত্রের তথ্য মতে, জুন মাসে ব্যাংকটির শেয়ার ধারণ প্রতিবেদনে বরা হয়েছে— ইসলামী ব্যাংকের পর্ষদের শেয়ার ধারণ ৫৫.০৬ শতাং থেকে কমে ৪১.৯০ শতাংশে নেমে এসেছে।