দিনাজপুরের হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট জিরো পয়েন্ট হতে মহিলা কলেজ পর্যন্ত ফোরলেন সড়কের কাজ দ্রুত বাস্তবায়ন ও হিলি রেলস্টেশন সকল আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে বন্দরের কার্যক্রম বন্ধ ও নিজেকে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। হিলি- হাকিমপুর নাগরিক কমিটির উদ্যোগে এতে বীরমুক্তযোদ্ধাগণসহ ব্যবসায়ী ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করেন।
সোমবার (১০জুলাই) সকাল সাড়ে ১০টায় হিলি বন্দরের চারমাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির আহবায়ক হাসান চৌধুরী মধু, হিলি নাগরিক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম মন্ডল, সমাজ সেবক মিশর উদ্দিন সুজন, সামসুল আলম খাঁন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাহিদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বুলু, হাকিমপুর শিক্ষাথর্রীদের পক্ষে মুহিত আহমেদ, মোশাররফ হোসেন ও মিল্লাত আহমেদ প্রমূখ।
বক্তরা হিলি স্থলবন্দরের সড়ক ও রেলস্টেশেনের দুর্ভোগ দুর্দশার কথা তুলে ধরে এর সমাধানে জোর দাবি জানিয়েছন। বক্তব্যে সমাজ সেবক মিশর উদ্দিন সুজন বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সড়কের কাজ ও হিলিতে ট্রেনের যাত্রা বিরতি না হলে এই চারমাথায় নিজের শরিরে কেরাসিন তেল ঢেলে নিজেকে জ্বালিয়ে আত্মহত্যা করবো !
নাগরিক কমিটির আহবায়ক (ভারপ্রাপ্ত) হাসান চৌধুরী মধু মানববন্ধন থেকে ঘোষণা দেন সড়ক ও রেলের দুর্ভোগে আমরা রাস্তায় নেমেছে। আগামী একমাসের মধ্যে যদি কাঙখিত উন্নয়ন না পায় আজ ১০ তারিখ (১০জুলাই) আগামী ১০ তারিখ (১০ আগস্ট) এই রাস্তাসহ বন্দরের কার্যক্রম দুই ঘন্টা বন্ধ থাকবে। তারপরের দিন যদি কাজ না হয় অর্ধ দিবসের (অর্ধ কার্যদিবস) জন্য বন্ধ থাকবে। এবং তার পরের দিনও যদি কাজ না হয় সম্পূর্ন দিন বন্ধ থাকবে এই রাস্তাসহ বন্দরের কার্যক্রম।
এসময় মানবন্ধনে, হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ, বাংলাহিলি কাস্টমস সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন, মটর শ্রমিক ইউনিয়ন,শ্রমিক সমন্বয় পরিষদ, বাংলাহিলি কাস্টমস সরকার এসোসিয়েশন, হিলি ফোরলেন রাস্তার ভূমি অধিকরণকৃত মালিকগণ,উপজেলা অটোবাইক মালিক সমবায় সমিতি, বাংলাহিলি স্থলবন্দর ট্রাক চালক বহুমূখী সমবায় সমিতি, হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি পন্য পরিবহন মালিক গ্রুপ, সাধারন শিক্ষার্থীবৃন্দ হাকিমপুর অংশগ্রহণ করেন।