১৯ মার্চ, ২০২৬

ধুনট উপ‌জেলা উন্নয়ন প‌রিষ‌দের ক‌মি‌টি গঠন

ধুনট উপ‌জেলা উন্নয়ন প‌রিষ‌দের ক‌মি‌টি গঠন

ধুনট উপ‌জেলা উন্নয়ন প‌রিষ‌দের কমি‌টি গঠন করা হয়ে‌ছে। ক‌মি‌টি‌তে বগুড়া জেলা ছাত্রদ‌লের সা‌বেক সাধারণ সম্পাদক নু‌রে আলম সি‌দ্দিকী রিগ‌্যান‌কে সভাপ‌তি ও ধুনট প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক সাংবা‌দিক আ‌মিনুল ইসলাম শ্রাবণ‌কে সাধারণ সম্পাদক করা হ‌য়ে‌ছে। 

মঙ্গলবার বিকেলে ধুনট শহরের ফ্রেন্ডস ক্যাফেতে ধুনট উপজেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ও সাবেক ছাত্রনেতা শামীম আহসান সভায় সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি ধুনট উপজেলা উন্নয়ন পরিষদের লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন এবং তাদের মতামত প্রদান করেন। প‌রে সকলের মতামতের ভিত্তিতে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়।

ক‌মি‌টির অন‌্যরা হ‌লেন সি‌নিয়র সহসভাপ‌তি ডা. সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রা‌সেল মাহমুদ, সাংগঠ‌নিক সম্পাদক আলমগীর হো‌সেন, সহসাংগঠ‌নিক সম্পাদক আ‌শিক আহ‌মেদ, দপ্তর সম্পাদক আদনান শরীফ, সহ দপ্তর সম্পাদক মিলন মিয়া, প্রচার সম্পাদক হা‌কিমুজ্জামান পরাগ, সহ প্রচার সম্পাদক কামরুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার সুলতান আহ‌মেদ, প‌রিকল্পনা বিষয়ক সম্পাদক ই‌ঞ্জি‌নিয়ার মোশারফ হো‌সেন, অর্থ সম্পাদক ইব‌নে নাহিদ রেজা, সহ অর্থ সম্পাদক আশাদুল ইসলাম, সদস‌্য আ‌রিফুল ইসলাম, আশাদুল আসলাম আসাদ, এ‌কে মিনু, শাহাদৎ হো‌সেন, আতিকুর রহমান আ‌তিক, জাকা‌রিয়া, মিথুন ইসলাম, রায়হান বা‌প্পি ও গোলাম রব্বানী।