১৯ মার্চ, ২০২৬

সিংড়ায় ৬০০ পরিবারের মাঝে জামায়াতের মেয়র প্রার্থীর ঈদসামগ্রী বিতরণ 

সিংড়ায় ৬০০ পরিবারের মাঝে জামায়াতের মেয়র প্রার্থীর ঈদসামগ্রী বিতরণ 

নাটোরের সিংড়ায় বাড়ি বাড়ি গিয়ে ঈদসামগ্রী পৌঁছে দিলেন পৌর জামায়াতে ইসলামীর আমির ও আসন্ন সিংড়া পৌরসভার নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী প্রভাষক মাওলানা সাদরুল উলা।  পৌরসভার ১২টি ওয়ার্ডের ৬০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন তিনি।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকে ১২টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ৬০০ পরিবারের মাঝে এসব ঈদসামগ্রী বিতরণ করেন জামায়াত নেতা সাদরুল উলা। 

এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাস্টার মো. মিজানুর রহমান, ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ এবং মহিলা বিভাগের নাটোর জেলার সহকারী পরিচালক মাসুমা নাসরিনসহ উপজেলার মহিলা বিভাগের দায়িত্বশীলবৃন্দ।