আজ শনিবার (১৪ মার্চ) ঢাকার শেওড়াপাড়ায় দি কিচেন রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঢাকাস্থ রাবিয়ান নাটোর ক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিন নিজেদের মধ্যে পরিচিতি,
স্মৃতিচারণা, আড্ডা ও গল্পে মেতে ওঠেন রাজশাহী বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। তাঁদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস আর বিশ্ববিদ্যালয়ের নানান স্মৃতি। রমজানের পবিত্র আবহে আয়োজিত এই অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মিলনমেলায় পরিণত হয়। ইফতারের পূর্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠনের প্রয়াত সদস্যদের
বিদেহি রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনায় উপস্থিত সবাই দোয়ায় শরিক হন। ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন রোকসানা রিক্তা, ওয়াহিদ মঞ্জু, মোফাখখারুল ইসলাম, আব্দুস সালাম, নেওয়াজ ইকবাল, কামরুজ্জামান, সফিকুল ইসলাম, সারোয়ার হোসেন, রেজাউল করিম, ফাত্তাহ তানভীর রানা, মিঠুসহ প্রায় ত্রিশজন উপস্থিত
ছিলেন। প্রাক্তনীদের আলোচনায় পারস্পরিক সম্পর্ক ও সামাজিক দায়বদ্ধতার কথাটি স্পষ্ট হয়ে ওঠে।