১৩ মার্চ, ২০২৬

শিমুলের সৌন্দর্য উপভোগ করছিলেন দুই তরুণ ট্রেনে কাটা পড়ে মৃত্যু

শিমুলের সৌন্দর্য উপভোগ করছিলেন দুই তরুণ ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার করতোয়া নদীর পূর্ব প্রান্তে সারি সারি শিমুল গাছে ফোটা আগুন জরা ফুলের সমারহ দেখতে এসে ট্রেনে থাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর। এরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি (১৮) ও একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)। বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের থাক্কায় সেতুর নিচে নদীর পাড়ে পাথরের উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান সানি এবং স্থানীয় কাওয়াক হাসপাতালে মারা যান ফয়সাল। ঘটনার সময় এরা ঘাটিনা রেল সেতুর উপরে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। এ সময় আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস তাদেরকে ধাক্কায় দেয়। এই দুই যুবক মোটর সাইকেল নিয়ে বেলকুচি থেকে এই রেল সেতুতে আসেন।

স্থানীয়রা জানান, করতোয়া নদীর পূর্ব প্রান্তে রেলপথের প্রায় আধা কিলোমিটার অংশ জুড়ে সারি সারি শিমুল গাছ রয়েছে। প্রতিবছর এ সময় গাছগুলো ফুলে ফুলে ছেয়ে যায়। নানা ধরনের পাখির কলতান ও আগুণ রঙ্গা লাল শিমুল ফুলে এখানে এক নানন্দিক দৃশ্যের অবতারণা হয়। প্রতিদিন স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার শত শত প্রকৃতিপ্রেমী নারী-পুরুষ এখানে ঘুরতে আসেন। এ সময় কিছু অতি উৎসাহী যুবক রেল সেতুর উপরে উঠে নানা আঙ্গিকে ছবি তোলেন। প্রায় দিনই এই পথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক সপ্তাহ আগে উল্লাপাড়া থেকে ঢাকামূখী ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা রেল সেতু অতিক্রমের সময় বার বার হুইসেল দিলেও ব্রিজের উপর থেকে দর্শনার্থীরা না নামায় ট্রেনটিকে ব্রিজের উপর দাঁড়িয়ে যেতে হয়। পরে লোকজন নেমে গেলে ট্রেনটি ব্রিজ অতিক্রম করে।

বুধবার (১১ মার্চ) বিকেলে একাধিক যুবক ব্রিজের উপর উঠে ছবি তোলার সময় ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি আন্তঃনগর ট্রেন অনেক দূর থেকে হুইসেল বাজিয়ে ওই সেতু অতিক্রম করতে গেলে মারাত্মক ঝুঁকিতে পড়ে দুই যুবক। এসময় রেল সেতুর সঙ্গে যুক্ত দাঁড়ানোর স্থান থেকে কয়েক ব্যক্তি এদেরকে হাত ধরে দ্রুত টেনে নেওয়ায় অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষাপান এই দুই যুবক। এই দৃশ্যের ভিডিওটি বুধবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগে ভাইরাল হয়।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে আসা উল্লিখিত দুই যুবক বেলা ২ টার দিকে সেতুর উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন তাদেরকে ধাক্কায় পাথরের উপর পড়ে দুজনই মারা যান। স্থানীয় লোকজন এই ব্রিজে কেউ যেন উঠতে না পারে এমন ব্যবস্থা গ্রহণের রেল কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।

এ ব্যাপারে পাকশি রেলওয়ে বিভাগের বিভাগীয় ম্যানেজারের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরবর্তীতে পশ্চিম রেলের মহা ব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ঘটনার পর তারা ঘাটিনা রেল সেতুর কথিত স্থানে গিয়ে দুই মরদেহের সুরত হাল করেন। রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।