৮ মার্চ, ২০২৬

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে পুড়ল ১২ লাখ টাকার মালামাল

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে পুড়ল ১২ লাখ টাকার মালামাল

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে পুড়ে গেল প্রায় ১২ লাখ টাকার মালামাল। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার লাহড়ী মোনপুর বাজারে। এই বাজারে জুলহক স্টোর নামের একটি মুদিখানার দোকানে এই বিস্ফোরণ ঘটে।

পুড়ে যাওয়া মুদিখানার দোকান মালিক সোহেল রানা জানান, ঘটনার সময় তিনি দোকান বন্ধ করে বাড়ি যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করে একটি বিকট শব্দ হয়। এরপরেই তার দোকানে আগুন ধরে যায়। পড়ে তিনি দেখতে পান তার ফ্রিজটি চুর্ণবিচুর্ণ হয়ে গেছে।

এ সময় উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খরব দিলে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু ততক্ষণে তার দোকানে সংরক্ষিত সব ধরনের মালামাল পুড়ে যায়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন সোহেল রানা।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে তার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই দোকানে রাখা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে এ অগ্নিকান্ডেরগ সৃষ্টি হয়। দোকানে রক্ষিত সব মালামাল পুড়ে গেছে বলে উল্লেখ করেন এই স্টেশন লিডার।