৮ মার্চ, ২০২৬

উল্লাপাড়া আন্তর্জাতিক নারী দিবস পালিত

উল্লাপাড়া আন্তর্জাতিক নারী দিবস পালিত

'আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' এই স্লোগানকে সামনে রেখে উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার (৮ মার্চ)  উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান,  সহকারী কমিশনার (ভূমি)  শারমিন আক্তার রিমা, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী,  উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমী, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী,  উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান প্রমুখ