৮ মার্চ, ২০২৬

সাঁথিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন

সাঁথিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন

পাবনার সাঁথিয়া পৌরসভায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। সাঁথিয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হানের দিকনির্দেশনায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত সাঁথিয়া পৌরসভা এ আয়োজন করে।

রোববার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে পৌরসভা প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে নারী উন্নয়ন, সমতা ও ক্ষমতায়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠা ও সমতার সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।