নোয়াখালীর চাটখিল উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে অনিয়মের অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ) দুপুরে চাটখিল পৌর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।
অভিযানের বিবরণ:
গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌর বাজারের তারাজ ফিলিং স্টেশন ও আনিতাশ ফিলিং স্টেশন-এ অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর মধ্যে তারাজ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের বক্তব্য:
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “অসাধু উপায়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করার দায়ে এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”