৭ মার্চ, ২০২৬

৬০ হাজার পরিবারে আইএসডিই-এর খাদ্য বিতরণ

৬০ হাজার পরিবারে আইএসডিই-এর খাদ্য বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ-এর উদ্যোগে এবং সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার-এর সহায়তায় বাংলাদেশের ৬০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৪২ হাজার রোহিঙ্গা শরণার্থী পরিবার এবং ১৮ হাজার স্থানীয় (হোস্ট কমিউনিটি) পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

সহায়তার বিবরণ:
“ইমারজেন্সী ফুড অ্যাসিসটেন্স ফর রোহিঙ্গা অ্যান্ড হোস্ট কমিউনিটি ইন বাংলাদেশ” প্রকল্পের অধীনে প্রতিটি পরিবারকে নিম্নোক্ত সামগ্রী প্রদান করা হচ্ছে:

১০ কেজি চাল

৭ কেজি ডাল

৩ লিটার সয়াবিন তেল

১ কেজি চিনি ও ১ কেজি লবণ

উদ্বোধনী অনুষ্ঠান:
গত সোমবার (২ মার্চ ২০২৬) ঢাকাস্ত সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন সৌদি দূতাবাসের উপ-রাষ্ট্রদূত মহামান্য ইব্রাহিম আলাহমারি। অনুষ্ঠানে কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড-এর প্রতিনিধি আবদুল রহমান আল-মুতাইরী, ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের রাজনৈতিক ও মিডিয়া অ্যাফেয়ার্স ডিরেক্টর ইয়াসির শেশাহ।

বিতরণ কার্যক্রম:
ইতোমধ্যেই ঢাকার বিভিন্ন এলাকায় সফলভাবে খাদ্য বিতরণ সম্পন্ন হয়েছে:

৩ মার্চ: মহাখালী টিএন্ডটি বালিকা উচ্চ বিদ্যালয় ও মিরপুর পল্লবী বিদ্যা নিকেতনে মোট ২৮০০ পরিবার।

৪ মার্চ: মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ১০৭০ পরিবার।

৫ মার্চ: রায়েরবাজার হাই স্কুল প্রাঙ্গণে ১১৩০ পরিবার।

বিতরণকালে উপস্থিত ছিলেন কাপ-এর নির্বাহী পরিচালক রেবেকা সানিয়াত, বাপার কোষাধ্যক্ষ আমিনুর রসুল (বাবুল), নারী নেত্রী মাসুদা ফারুক রত্না, এডাব পরিচালক একেএম জসিম উদ্দীন এবং আইএসডিই-এর কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম।

সৌদি উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আলাহমারি বলেন, "এই উদ্যোগটি আমাদের নিরপেক্ষ ও কার্যকর মানবিক সহায়তা প্রদানের বৈশ্বিক মিশনের অংশ। আমরা নিশ্চিত করছি যেন সঠিক সময়ে প্রকৃত অভাবী মানুষের কাছে এই সহায়তা পৌঁছায়।"

আইএসডিই-এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, *"পবিত্র রমজান মাসে যখন নিম্নআয়ের মানুষের ব্যয় বেড়ে যায়, তখন এই ৬০ হাজার