৬ মার্চ, ২০২৬

নোয়াখালীতে ৫ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

নোয়াখালীতে ৫ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে আটক ও ভ্রাম্যমাণ আদালতে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন: মো. সুমন (৪৪), মো. রাজু (৩২), মো. ইয়াছিন (৪০), মো. রাব্বী (২৮) ও আনোয়ার হোসেন (২৯)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, রমজান মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।