৬ মার্চ, ২০২৬

ধুনটে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধুনটে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযানের মাধ্যমে তরিকুল ইসলাম (৪০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

ধুনট থানা সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৭টার দিকে শেহলীয়াবাড়ি গ্রামের একটি শাল বাগানের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়। তরিকুল ইসলাম পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। সে বিভিন্ন এলাকার পথ ধরে এবং মোবাইল ফোনের মাধ্যমে মাদক সরবরাহ করতো।

সোমবার (২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত চালানো হবে।