৬ মার্চ, ২০২৬

ধুনটে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

ধুনটে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

ধুনট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে সোমবার ধুনট শহরের ফ্রেন্ডস ক্যাফে-তে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপি নেতা এ্যাড. রেজানুর ইসলাম রেজা।

ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তৃতা করেন এ্যাড. রেজানুর ইসলাম রেজা। তিনি ধুনটবাসীর উন্নয়নের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, বিএনপির নেতৃবৃন্দ রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ এবং সাংবাদিক মাসুদ রানা, গিয়াস উদ্দিন টিক্কা, বাবুল ইসলাম, ফজলে রাব্বী মানু, ইমদাদুল হক ইমরান, আবু সফিয়ান।

উক্ত ইফতার ও দোয়া মাহফিল ধুনটের সাংবাদিক সমাজের মধ্যে সৌহার্দ্য ও সংহতির একটি সুন্দর উদাহরণ হিসেবে মনোনীত হলো।