দিনাজপুরের বিরল উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা শাখার ৪৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার রায় ও সদস্য সচিব ঘিয়োটনিয়াস হাসদা সুইট গত ৩ মার্চ ২০২৬ তারিখে এই কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে দিনেশ চন্দ্র রায়কে আহ্বায়ক, মনোজ কুমার রায়কে সদস্য সচিব এবং ভুবন মহন্তকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও কমিটিতে মোট ৪৭ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
উপজেলা শাখার এ আহ্বায়ক কমিটি অনুমোদন পাওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।