৬ মার্চ, ২০২৬

বড়াইগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি আব্দুল আজিজের মতবিনিময়

বড়াইগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি আব্দুল আজিজের মতবিনিময়

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার, বড়াইগ্রাম সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন, বনপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস. এম. লুৎফর রহমান, আহমেদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইছাহাক আলী, ধানাইদহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আকমল হোসেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু, প্রধান শিক্ষক রেজাউল করিম ও আসাদুজ্জামানসহ আরও অনেকে।

সভায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ডিগ্রি কলেজ, কারিগরি কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।