জানা গেছে, জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেশের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের জরুরি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড এডম হতাহতের তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল-জাজিরা। এদিকে টাইমস অব ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্রটি সরাসরি বসতিপূর্ণ এলাকায় আঘাত করায় হতাহতের সংখ্যা বেড়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার পরপরই ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। আহতদের সরিয়ে নিতে চিকিৎসক দল ও উদ্ধারকর্মীদের পাশাপাশি একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।