বগুড়ার ধুনট পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মাঠপাড়া দক্ষিণপাড়া বায়তুল নূর জামে মসজিদ কমিটি সভাপতি মোখফিজুর রহমান বাচ্চুর ব্যক্তিগত আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাঠপাড়া দক্ষিণপাড়া বায়তুল নূর জামে মসজিদে মুসুল্লী ও দলীয় নেতাকর্মীদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সিনিয়র সহ সভাপতি ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, বিএনপি নেতা এ্যাড. রেজানুর ইসলাম খান রেজা, আব্দুল কাইয়ুম টগর, জাহাঙ্গীর আলম, মাহমুদুল ইসলাম, আব্দুল আলিম মিঠু, রেজাউল ইসলাম রেজা, সাদ্দাম হোসেন বাবু, সাজ্জাদ হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আল আমিন, যুবদল নেতা আবু মুছা, মোহাম্মদ আলী জন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আলফিজুর রহমান স্বপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান ও সদস্য সচিব মিশুক বাবু স¤্রাট, পৌর ছাত্রদলের সিনিয়ন যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, সদস্য সচিব শেখ জাকারিয়া ও ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া।