পাবনার সাঁথিয়ায় অটোবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে চালকের মর্মান্তিক মৃত্য হয়েছে। নিহত চালক সাঁথিয়া উপজেলার উত্তর শোলাবাড়ীয়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে লিয়াকত আলী হেদাই (৪৫)।
জানা গেছে, গতকাল শুক্রবার সকালে মাধপুর-সাঁথিয়া সড়কের চকনন্দনপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাধপুর থেকে ছেড়ে আসা অটোবাইকটি ঘটনাস্থলে পৌঁছামাত্র একটি চাকা খুলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন ওয়ালে ধাক্কা খায়। এ সময় চালক গুরুতর আহত হয়। আহত হেদাইকে সাঁথিয়া হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।