২৪ ফেব্রুয়ারি, ২০২৬

ধুনটে মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার

ধুনটে মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিজের ঘরে বসে গাঁজা বিক্রয়কালে দুলাল ফকির (৬০) নামে শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

সোমবার দুপুরের পর ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্য বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলাল ফকির উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের নাগেশ্বরগাতী গ্রামের রইচ উদ্দিন ফকিরের ছেলে। সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে।  

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল ফকির এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় রোববার রাতে বাড়িতে বসে গাঁজা বিক্রকালে থানার এসআই মোস্তাফিজ আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজা সহ একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।