কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (৯জুলাই) সকালে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না উক্ত কমিটি অনুমোদন দেন।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত প্রকাশিত হয়। চকরিয়া পৌরসভা বিএনপির নতুন কমিটিতে যারা আসলেন তারা হলেন, সভাপতি- চকরিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার,সাধারণ সম্পাদক- আবদুর রহিম,সহ-সভাপতি - গিয়াস উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক - চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল আমিন।
উক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পুনাজ্ঞ কমিটি গঠন করে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না বরাবর জমা দেওয়ার জন্য অনুরোধ করেন।