১৫ ফেব্রুয়ারি, ২০২৬

স্বাধীনতার পর ব্রাহ্মণ বাড়িয়া -১ নাসিরনগরে আসনটি বি এন পির বিজয় অর্জন 

স্বাধীনতার পর ব্রাহ্মণ বাড়িয়া -১ নাসিরনগরে আসনটি বি এন পির বিজয় অর্জন 

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এম এ হান্নান। স্বাধীনতার পর এ আসনে এবারই প্রথম বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে কোনো প্রার্থী বিজয়ের মুখ দেখলেন।বৃহস্পতিবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট শেষে গণনা সম্পন্ন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে এম এ হান্নান পেয়েছেন ৬৯ হাজার ২৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বি এন পি থেকে বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৫ হাজার ৫৬৮ ভোট। ফলে ৩৩ হাজার ৬৮৭ ভোটের উল্লেখযোগ্য ব্যবধানে জয় অর্জন করেন এম এ হান্নান।

রাজনৈতিক জীবনে এম এ হান্নান গোকর্ণ ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৩ হাজার ৮২৭ জন। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ১৮৬টি ভোট পড়েছে, যা মোট ভোটারের প্রায় ৫৩ শতাংশ। অন্য প্রার্থীদের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম ২৩ হাজার ২২৯ ভোট এবং বি এন পির সাবেক সভাপতি মোঃ ইকবাল চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়ে কলার ছড়ি প্রতীকে ১৭ হাজার ১৩৪ ভোট পেয়েছেন।