বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতিকে তার প্রাপ্ত ভোট ১ লাখ ৭১ হাজার ৪৭১। দুই উপজেলার ১৬৭টি আসনের ঘোষিত ফলাফলে প্রাথমিকভাবে তাকে সংসদ সদস্য ঘোষণা করা হয়েছে।
এই আসনে মোট ৫জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করেন। আব্দুল আজিজের নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামীর আব্দুল হাকিম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৭৭ ভোট। এখানে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪৩ হাজার ৬০০।
বিএনপির জয়ী প্রার্থী আব্দুল আজিজ তিন দফায় ইউপি চেয়ারম্যান ও এক মেয়াদে উপজেলা চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি প্রথমবারের মতো আওয়ামী লীগের বিরুদ্ধে ধানের শীষ প্রতিক নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন ২০১৪ সালে। দলীয় সিদ্ধান্তে সে বার তিনি ভোট বর্জন করেছিলেন। দ্বিতীয় দফায় ধানের শীষ পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন।