সিরাজগঞ্জ-৪ আসনের (উল্লাপাড়া) ১৪৫ নং কয়ড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে দুপুর দেড়টার দিকে জাল ভোট প্রদানের সময় রুবেল হোসেনকে (২০) আটক করা হয়।
পরে এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সানু আকন্দ রুবেলকে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রুবেল হোসেন উল্লাপাড়া উপজেলার কয়ড়া পূর্ব চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নন্দকুশা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় রুবেল ৪ নম্বর বুথে একজন প্রবাসী বাংলাদেশী ভোটারের ভোট দিতে গেলে বয়স এবং ছবির সঙ্গে না মেলায় তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে রুবেল স্বীকার করে সে তার ভোট দিয়ে এবার জাল ভোট দিতে এসেছে। এসময় তাকে আটক করা হয়। পরে এই কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রে মোঃ সানু আকন্দ রুবেলকে দুই বছরের কারাদন্ড প্রদান করেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সানু আকন্দ উক্ত কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় রুবেলকে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।