৪ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র শবে বরাতের ছুটিতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র শবে বরাতের ছুটিতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আজ পবিত্র শবে বরাত। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারত মধ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) পবিত্র শবেবরাত সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি)  থেকে আবারও আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, দুই দেশের মধ্যে প্রতিদিনের মতো পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।