কক্সবাজারের মাতামুহুরি সাংগঠনিক উপজেলা মহিলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) কক্সবাজার জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি হালেছা বেগম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটিতে নির্বাচিত হলেন যারাঃ সভাপতি - আছিয়া বেগম,সাধারণ সম্পাদক ইয়াসমিন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক করুনা মনি চৌধুরী টুম্পা মণি।
উক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পুনাজ্ঞ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি হালেছা বেগম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।