২ ফেব্রুয়ারি, ২০২৬

দিনাজপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারণার কমিটি গঠন

দিনাজপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারণার কমিটি গঠন

দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) সংসদীয় আসনে 'ধানের শীষ' প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারণা পরিচালনার তাঁতী দলের সমন্বয় উপ-কমিটিতে বিরল উপজেলা তাঁতী দলের আহবায়ক, মোঃ লুৎফর রহমান কে আহবায়ক ও  সেতাবগঞ্জ পৌর তাঁতীদলের সভাপতি,  মোঃ আবুল কালাম আজাদ কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা পরিচালনার বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের রংপুর বিভাগীয় সমন্বয় কমিটি।  ০১ ফেব্রুয়ারী  রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের রংপুর বিভাগীয় নির্বাচনী প্রচারণা কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দিনাজপুর-২ এর উপ-কমিটির তালিকা প্রকাশ করে।

প্রেস-বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 'ধানের শীষ' রংপুর বিভাগীয় সমন্বয় কমিটি। দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী  সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা পরিচালনার লক্ষ্যে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ১৩ সদস্য বিশিষ্ট উপ কমিটি গঠন করা হইলো। 

কমিটির সদস্যরা হলেন আহবায়ক- মোঃ লুৎফর রহমান, আহবায়ক, বিরল উপজেলা তাঁতীদল,  সদস্য সচিব- মোঃ আবুল কালাম আজাদ, সভাপতি, সেতাবগঞ্জ পৌর তাঁতীদল, সদস্য- মোঃ আব্দুস সামাদ পুলক, সদস্য সচিব, বিরল উপজেলা তাঁতীদল,সদস্য- মোঃ ইমন ইসলাম সুমন খাঁন, সাধারণ সম্পাদক, সেতাবগঞ্জ পৌর তাঁতীদল, সদস্য- মোঃ নুর ইসলাম বাচ্ছ, যুগ্ম আহবায়ক, বিরল উপজেলা তাঁতীদল, সদস্য- মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক, সেতাবগঞ্জ পৌর তাঁতীদল, সদস্য-মোঃ খায়রুল আলম মিলন, যুগ্ম আহবায়ক, বিরল উপজেলা তাঁতীদল, সদস্য- মোঃ

আক্তার হোসেন, সহ সভাপতি, সেতাবগঞ্জ পৌর তাঁতীদল, সদস্য-মোঃ লিয়াকত আলী, সদস্য, বিরল উপজেলা তাঁতীদল, সদস্য-মোঃ সুমন ইসলাম, প্রচার সম্পাদক, সেতাবগঞ্জ পৌর তাঁতীদল, সদস্য- শান্তা ইসলাম, সদস্য (মহিলা বিষয়ক) বিরল উপজেলা তাঁতীদল সদস্য- মোঃ সাইদুর রহমান, সদস্য, বিরল উপজেলা তাঁতীদল সদস্য- মোঃ হাসিনুর রহমান রাসু, সহ সভাপতি, সেতাবগঞ্জ পৌর তাঁতীদল। 

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগীয় নির্বাচন সমন্বয় কমিটির অধীনে দিনাজপুর-২ আসনের (বিরল- বোচাগঞ্জ) অন্তভুক্ত ইউনিয়ন ওয়ার্ড কমিটির তাঁতীদল নেতৃবৃন্দকে জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব প্রদান করে উপ-কমিটি অনুমোদন করতে হবে।
আরও বলা হয়, উক্ত প্রচারনার সার্বিক কার্যক্রম জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান-এর তত্ত্বাবধানে, রংপুর বিভাগীয় নির্বাচন প্রচারনা কমিটির মাধ্যমে সমন্বয় করা হবে।