২ ফেব্রুয়ারি, ২০২৬

তরুণদের হাতে কলমে শিক্ষা দিয়ে স্বাবলম্বী করতে চান আকবর আলী

তরুণদের হাতে কলমে শিক্ষা দিয়ে স্বাবলম্বী করতে চান আকবর আলী

নারীদের কর্মসং¯’ান সৃষ্টি ও তরুণদের হাতে কলমে শিক্ষা দিয়ে স্বাবলম্বী করার লক্ষ্যে উল্লাপাড়ায় একটি নার্সিং ও পলিটেকনিক ইন্সটিটিউট গড়ার অঙ্গীকার করলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী এম আকবর আলী। তিনি সোমবার দুপুরে উল্লাপাড়া পৌরসভার মামুন হল চত্বরে ¯’ানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

উল্লাপাড়ায় শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে পরিচিত সাবেক সংসদ সদস্য এম আকবর আলী বলেন, নির্বাচিত হলে তিনি তার প্রতিষ্ঠিত উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে মাষ্টার্স ডিগ্রি কোর্স চালু করবেন। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা ও তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবেন। তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষ্যে উল্লাপাড়ায় একটি স্টেডিয়াম নির্মানের পরিকল্পনা রয়েছে তার। সর্বপরি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং উল্লাপাড়াকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত আধুনিক সুবিধা সম্বলিত একটি শহর গড়ে তুলবেন। আর এ জন্য তিনি তাকে জয়ী করতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এম আকবর আলীর সহধর্মিনী লায়ন মোমেনা আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার ও শফিউল মোমেন শফি, সাবেক মেয়র বেলাল হোসেন, শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক ওবায়দুর রহমান মাহবুবসহ গণমাধ্যম কর্মীরা।