৩০ জানুয়ারি, ২০২৬

সাঁথিয়ার পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সাঁথিয়ার পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় (২৯ জানুয়ারি) জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে পাবনার সাঁথিয়ার ঐতিহ্যবাহী পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৫৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল হক। ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুর রাজ্জাক ও স্কুলটির প্রথম ছাত্র, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। 

শিক্ষার্থীরা বিভিন্ন কুচকাওয়াজ প্রদর্শন করার পর ক্রীড়া প্রতিযোগিতা আরম্ভ হয়। বিভিন্ন প্রকারের দৌড়, উচ্চ লম্ফ,দীর্ঘ লম্ফ,মোরগ যুদ্ধ,মেধা যাচাই, মেয়েদের বালিশ খেলা,বেত খেলা প্রভৃতি অনুষ্ঠিত হয়েছে। বিকেলে প্রধান শিক্ষক আবু হানিফ খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ সময় শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে।