বগুড়ার ধুনট উপজেলায় অটোভ্যান চালক রাজ্জাকের বিরুদ্ধে রাস্তার জাগায় দখল করে বসতবাড়ীর ঘর নির্মাণে অভিযোগ উঠেছে। এতে করে ৭টি পরিবারে লোকজনের চলাচল ব্যবস্থার বিপর্যয় ঘটেছে। এ ঘটনায় বুধবার বিকেলে ভুক্তভোগী পরিরারের পক্ষে নুর হোসেন বাদি হয়ে ধুনট থানা ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
নূর হোসেন উপজেলা মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত জালাল উদ্দিন সেখের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায় যে, অনেক আগে থেকেই ঐ রাস্তাটি ছিলো এবং মানুষ চলাচল করতো। কিন্ত ভবিষ্যৎ কথা চিন্ত করে নুর হোসেন তার ভাতিজা রাজ্জাকের বাড়ির পাশে দিয়ে চলাচলের জন্য ২শতক জমি আরেক ভাতিজা ময়নাল হোসেন নিকট থেকে ক্রয় করে।
এর কিছু দিন পর রাজ্জাক তার চাচা নুর হোসেন এর নিকট থেকে ঐ ২শতক জমি রেওয়াজ দলিল করে নেন। কিন্ত শর্ত ছিলো রাস্তা রাখেতে হবে। এই মর্মে গ্রামের মুরুব্বীদের নিটক প্রতিজ্ঞা বদ্ধ হয়। কিন্তু শর্ত অমান্য করে রাজ্জাক রাস্তার জাগায় দখল করে বসতবাড়ি নির্মাণ করে।
এতে নুর হোসেনের পরিবার সহ প্রায় ৭টি পরিবারের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে করে ঐ পরিবার গুলোর স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। এই সমস্যার সমাধান চেয়ে নুর হোসেন প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে রাজ্জাক বলেন, আমি রাস্তা দিবো এ রকম কোন শর্ত আমার সাথে ছিলো না। আমাকে হয়রানি করার জন্য তিনি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।