দিনাজপুরের হিলিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি (সাবেক) ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহারের আয়োজনে পৌর শহরের মাঠপাড়া এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে পুরুষ ও মহিলা নেতাকর্মী সহ সাধারণ মানুষের ব্যপক উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের স্ত্রী ডা. শরিফা করিম স্বর্ণা । আরও উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওত হোসেন শিল্পী, যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল,
হাকিমপুর পৌর বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক অমিত বসাক ধলু, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করে তাঁর জান্নাত কামনা করে সবার কাছে দোয়া চান। দোয়া মাহফিলে পুরুষ ও মহিলা নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশ নেন।