১১ জানুয়ারি, ২০২৬

বাগাতিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী ব্যারিস্টার পুতুলের মতবিনিময়

বাগাতিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী  ব্যারিস্টার পুতুলের মতবিনিময়

নাটোরের বাগাতিপাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় তিনি সমসাময়িক রাজনৈতিক
পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণমাধ্যমের ভ‚মিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পোড়াবাড়িয়া বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির
মনোনীত প্রার্থী, বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। সভায় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল
ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের অবদানের প্রশংসা করেন। মতবিনিময় সভায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।